Newsroom
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
Published: 26 Aug 2024ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষ স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি যা কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭৯ সালে ১৭৫ একর জায়গায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে কুরআন, হাদীস ও দাওয়াহ ইত্যাদি ইসলামী ধর্মতাত্ত্বিক বিষয় রয়েছে। এছাড়াও মানবিক, আইন, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ইত্যাদি আধুনিক বিষয়গুলোও পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য ৫টি ও মেয়েদের জন্য ৩টি আবাসিক হল রয়েছে। বর্তমানে ৩৬টি বিভাগে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Published: 26 Aug 2024রাজশাহী বিশ্ববিদ্যালয়
Published: 25 Aug 2024প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ টি ফ্যাকাল্টির অধীনে ৫৯ টি বিভাগের পাশাপাশি ৬ টি ইন্সটিটিউট রয়েছে। প্রায় ১২০০ শিক্ষক এবং ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। পদ্মা নদীর নিকটে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে মতিহারের সবুজ প্রাঙ্গণে ৭৫৩ একর জায়গা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত। শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি আবাসিক হল রয়েছে, যার মধ্যে ১১টি হল ছাত্রদের এবং ৬টি ছাত্রীদের হল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Published: 25 Aug 2024চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাটহাজারীতে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২৩১২ একর জায়গায় অবস্থিত, যা বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ের ১৩টি অনুষদ এবং ৫৮টি বিভাগ রয়েছে, যেখানে কলা, বিজ্ঞান, ব্যবসা এবং প্রকৌশলে বিস্তৃত স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চলমান রয়েছে। শিক্ষার্থীদের জন্য ১৪টি আবাসিক হল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শাটল ট্রেন ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমান বাংলাদেশের অন্ত:বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। উপকূলীয় অঞ্চল ও সমূদ্র বিষয়ে গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিখ্যাত।
ঢাকা বিশ্ববিদ্যালয়
Published: 25 Aug 2024ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়। শুরুতে মাত্র ৩টি অনুষদে ১২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ১৩টি অনুষদে ৮৪টি বিভাগ ও ১৩টি ইন্সটিটিউট নিয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২ হাজারের অধিক শিক্ষক ও প্রায় ৪৭,০০০ শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য ১৯টি আবাসিক হল রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৭ লক্ষের বেশি বই রয়েছে যা বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার। ২৭৫ একর আয়তনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।
